ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ শিশু হত্যার দায় স্বীকার

Link Copied!

marderটাঙ্গাইল প্রতিনিধি : গলা কেটে দুই শিশুকে হত্যার ঘটনায় জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন নিহত শিশুর আপন চাচাতো ভাই মিল্টন মিয়া (২০)।
মিল্টন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট সানজিদা সরোয়ারের কাছে এ জবানবন্দি দেন।
মিল্টন ধামরাই উপজেলার চৌহাট গ্রামের তারা মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকাশক্ত মিল্টন ও তার সহযোগীরা মাদককের টাকা যোগার করতেই তার চাচাতো ভাই শাকিল ও ইমরানকে গত বুধবার অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে তারা মুক্তিপণের টাকা না পেয়ে ও অপহৃতরা তাদের চিনে ফেলায় গলাকেটে হত্যা করে তাদের।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, গত (৩১ জানুয়ারি) রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থেকে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) মিল্টনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে গোয়েন্দা পুলিশ মিল্টনকে সোমবার সন্ধ্যায় আদালতে হাজির করলে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।