ঢাকাMonday , 1 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

Link Copied!

Accidentব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে যাত্রবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত ও বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মো. আলম মিয়া। তার বাড়ি রংপুর জেলায় বলে জানায় হাইওয়ে পুলিশ।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসাতালসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা এলাকায় পৌঁছলে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী অপর একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আলম মিয়া মারা যান। এ ঘটনায় আহত হয়েছে বাসের ১০ যাত্রী।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর সিদ্দিক বাংলামেইলকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও ট্রাকটিকে আটক করতে পারলেও বাসের চালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।