ঢাকাMonday , 1 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট, সঙ্গে ৩ জিবি ফ্রি

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : মাত্র ৯ টাকায় মিলবে ১ জিবি ইন্টারনেট ডেটা। সঙ্গে ফ্রিতে পাওয়া যাবে আর ৩ জিবি ইন্টারনেট ডেটা। এই অফার দিচ্ছে মোবাইল ফোন অপারেটর রবি। রবি ঝাক্কাস অফারের আওতায় বন্ধ সংযোগ চালু করে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও বায়োমেট্রিক ভেরিফাইড সিমে ৩ জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে অপারেটরটি।
অফারটি কেবলমাত্র রবির বন্ধ থাকা প্রি-প্রেইড সংযোগ ব্যবহারকারীরাই পাবেন। বন্ধ সংযোগ রিচার্জ করে চালু করার পর অফারটি পেতে ডায়াল করতে হবে *৮৬৬৬*০৯০#। ৯ টাকার সঙ্গে এসডি ও ভ্যাট যোগ হবে। এই ডেটার মেয়াদ ৭ দিন। গ্রাহকরা একবারই অফারটি উপভোগ করতে পারবেন।
রাত ১২ টা থেকে সকাল দুপুর ১২ টা পর্যন্ত এই ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে।
ব্যালেন্স জানতে ডায়াল করতে হবে *৮৪৪৪*৮৮#
অন্যদিকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করলে আরও ৩ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। ৩ জিবি ডাটা ৩ টি ইনস্টলমেন্টে পাওয়া যাবে।
বিস্তারিত জানা যাবে এই লিংকে:
https://www.robi.com.bd/current-offers/winback-offer?lang=eng