গাজীপুর প্রতিনিধি : জেলার কাশিমপুর কারাগারে মতিউর রহমান নামে এক সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
রোববার রাত ২টার দিকে তিনি মারা যান। মতিউর রহমান ঢাকার বংশাল থানার মৃত আলী আজগরের ছেলে। তিনি মাদক মালার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাত ২টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মতিউর রহমান। এ সময় তাকে কারা হাসপাতাল এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মতিউর রহমান মাদক মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৪ মাস আগে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

