ঢাকাSunday , 31 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

Link Copied!

Songhorsho Bograব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার কালিকাপুর এলাকায় আবুল কালাম ও জালাল উদ্দিন গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিকাপুর এলাকার মৃত কদম আলী বেপারীর ছেলে আব্দুস সালাম ও একই এলাকার মৃত দুধু মিয়ার ছেলে লাল মিয়া।
পুলিশ জানান, গতকাল শনিবার রাতে কালিকাপুর এলাকায় একটি বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে আবুল কালাম ও জালাল উদ্দিনের বাড়ির ছোট বাচ্চাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রোববার সকাল ৮টায় আবুল কালাম ও জালাল উদ্দিনেরে বাড়ির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। প্রথমে সংঘর্ষটি স্বাভাবিক হলেও দ্বিতীয় দফায় সকাল ১১টায় আবারো দু’দলের সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম ও লাল মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় আরো আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’