ঢাকাSunday , 31 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক ভিডিও কলিং সুবিধা এখন বাংলাদেশেও

Link Copied!

Facebookতথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিনামূল্যে ভিডিও ও ভয়েস কলিং ফিচার চালু করলো ফেসবুক মেসেঞ্জার। অ্যানড্রয়েড সেন্ট্রাল এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বন্ধুদের ভিডিও ও ভয়েস কল করা যাবে। এই কলের ক্ষেত্রে ইন্টারনেট বিল ছাড়া আর কেনো খরচ হবে না।
কিছুদিন আগে ফেসবুক তাদের মেসেঞ্জারে ভিডিও কলিং ফিচার যোগ করে। শুরুতে এই সুবিধা যুক্তরাষ্ট্রসহ ১৭ টি দেশে চালু হয়। ২৮ জানুয়ারি থেকে এই সুবিধা বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশেই চালু হয়েছে।
এ বিষয়ে ফেসবুকের মেসেজিং প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড মারকুস তার ফেসবুক পেজের মাধ্যমে জানান, কয়েকটি দেশ ছাড়া এই সুবিধা পৃথিবীর সব দেশের জন্য উন্মুক্ত হলো। ফেসবুক বর্তমানে এটির মান উন্নত করতে কাজ করছে।
ফেসবুক মেসেঞ্জারের এই সুবিধা অ্যানড্রয়েড এবং আইওএস ডিভাইস ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।