তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনার অজান্তেই আপনার ফেসবুকে অ্যাকাউন্টে নজরদারি চালাচ্ছে কিছু কিছু বিপণনকারী প্রতিষ্ঠান। এতে করে আপনার ব্যক্তিগত তথ্য পাচার হওয়ার ভয় রয়েছে। চাইলে এসব প্রতিষ্ঠানকে আপনি ফেসবুকে ব্লক করে রাখতে পারেন। এতে করে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।
ফেসবুকে আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। যা প্রতি দিন ব্যবহার করতে হয় না। হয়তো কোনও বন্ধুর পেজ-এ একটি অ্যাপ দেখে ভালো লাগল আপনিও তা ব্যবহার করলেন অজান্তেই তা আপনার অ্যাপের তালিকায় জায়গা করে নিল। এই অবাঞ্ছিত অ্যাপই আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস করে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার কাছে। তার বিনিময়ে তারা মোটা টাকা রোজগার করে।
দেখে নিন এটা আপনি কীভাবে এসব অ্যাপ ব্লক করে রাখবেন।
১) প্রথমে সেটিংসে ক্লিক করুন
২) বাঁ দিকের তালিকা থেকে Apps-এ ক্লিক করুন।
৩) একদম নীচে পুরো অ্যাপসের তালিকাটি খুলে নিন।
৪) যে অ্যাপটি আপনি রাখতে চান না, তা সঙ্গে সঙ্গে ডিলিট করুন। মনে রাখবেন, এর বেশিরভাগ অ্যাপটি আপনার পোস্ট সাধারণত ‘পাবলিক’ পোস্ট করে থাকে। তা ছাড়া আপনার ফ্রেন্ডলিস্ট, আপনার ব্যক্তিগত তথ্যও এই সব অ্যাপ দেখতে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারে।

