তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাজারে আসার আগেই শোরগোল ফেলেছে মটো এক্স ফোর্স শাটারপ্রুফ ফোনটি। এই ফোনের বিশেষত্ব হচ্ছে এর ডিসপ্লেতে। উঁচু থেকে ফোনটি ফেললেও অক্ষত থাকবে ডিসপ্লে।
উৎপাদনকারীরা দাবি করছে কংক্রিটের আঘাতেও ভাঙবে না স্ক্রিন।
ফোনটিতে আছে ৫.৪ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। এতে অ্যামোলিড শ্যাটারশিল্ড প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।
এতে ২ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ অক্টা-কোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। ৩ জিবি র্যাম। ৫) ৩২ জিবি ও ৬৪ জিবি ইন্টারন্যাল মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২ টিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। ফোনটি অ্যানড্রয়েড ৫.১.১ ললিপপ ভার্সন চালিত।
এটির ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরায় এলইডি ফ্ল্যাশ রয়েছে। ক্যামেরায় এফ/২.০ অ্যাপারচার, ফেজ ডিটেক্ট অটোফোকাস রয়েছে।
ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর এফ/২.০ অ্যাপারচার ব্যবহৃত হয়েছে।
ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী সিঙ্গল সিমের এই ফোনটিতে আছে ৩৭৬০ এমএএইচ ব্যাটারি। এটি ওয়াইফাই, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে।
ভারতের বাজারে ৩২ জিবি বিল্টইন মেমোরি ভার্সনের ফোনটির দাম পড়বে ৪৯ হাজার ৯০০ টাকা। বাংলাদেশী টাকায় দাঁড়ায় ৫৮ হাজার ১২৪ টাকা। অন্যদিকে ৬৪ জিবি বিল্টইন মেমোরি ভার্সনের মূল্য ভারতীয় মুদ্রায় ৫৩ হাজার ৪০০ রুপি। বাংলাদেশী টাকায় মূল্য ৬২ হাজার ২০০ টাকা।

