ঢাকাSaturday , 30 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপের সুবিধা ফেসবুকেও

Link Copied!

WHATSতথ্যপ্রযুক্তি ডেস্ক : এখন থেকে হোয়াটসঅ্যাপের মেসেজ ফেসবুকেও শেয়ার করা যাবে। শুধু তাই নয়, এন্ড-টু-এন্ড এনক্রিপশন-এর সাহায্যে আরও সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ চ্যাট।
২০১৪ সালে ১৯০০ কোটি ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। তারপর থেকেই অ্যাপ-এ নতুন সুবিধা যোগ করার প্রক্রিয়া শুরু করেছে মার্ক জুকেরবার্গের সংস্থা। সাম্প্রতিক সংযোজন ফেসবুক-হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন।
নতুন ব্যবস্থায় অ্যাপটিতে কী কী ফিচার যোগ হয়েছে, তা নিজের গুগল প্লাস পেজ-এর পোস্টে ব্যাখ্যা করেছেন অ্যানড্রয়েড ডেভেলপার জেভিয়ার স্যান্টোস। পোস্ট অনুযায়ী জানা গিয়েছে, ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ-এর নয়া পরিষেবা আপডেটের জন্য ২.১২.৪১৩  সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।
এর ফলে ইউজারের সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতা উন্নততর হবে। আরও জানা গেছে, ইউজার হোয়াটসঅ্যাপ-এর ডেটা ফেসবুকে শেয়ার করার অপশনে রাজি না হলে তাকে আর কখনও এই বিষয়ে প্রশ্ন করে বিব্রত করা হবে না।
এছাড়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন-এর ফলে হোয়াটসঅ্যাপ-এর কল ও মেসেজ আরও সুরক্ষিত হবে। এই কারণে অ্যাপটি টেলিগ্রামের মতোই সুরক্ষিত থাকবে। এই ব্যবস্থায় হোয়াটসঅ্যাপ সার্ভারও প্রাইভেট চ্যাট মোডে এনক্রিপ্টেড মেসেজ পড়তে পারবে না।