নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে লিলি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। তার নাম গোলাপজান (৬৮)। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তার স্বামীর নাম মৃত সোহরাব আলী।
শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মোমরেজ জানান, ওই নারী আজ সকালে ময়মনসিংহ থেকে লিলি পরিবহনের ওই বাসে করে রাজধানীতে তার এক আত্মীয়ের বাড়িতে আসছিলেন। বাস থেকে নামার সময় বাসের ধাক্কায় তিনি পড়ে গেলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

