ঢাকাFriday , 29 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২০

Link Copied!

songersoঝিনাইদহ প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড ছুঁড়ে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চর আউশিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, উপজেলার চর আউশিয়া গ্রামের মক্কেল আলী ও সিরাজুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন ঢাল, সড়কি ও দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।