ঢাকাFriday , 29 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক হতে চুক্তি করে ফেলেছে রবি-এয়ারটেল

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়টি আলোচনায় এলে তা আদালত পর্যন্ত গড়ায়।
কোম্পানি দুটির মালিক মালয়েশিয়ার আজিয়াটা বারহাদ এবং ভারতীয় এয়ারটেল লিমিটেড (ভারতী) বাংলাদেশে তাদের কার্যক্রম একীভূত করতে আনুষ্ঠানিক এ চুক্তিতে উপনীত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি কর্তৃপক্ষ।
বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে গত ৯ সেপ্টেম্বর আলোচনা শুরু করে বারহাদ ও ভারতী কর্তৃপক্ষ। এ বিষয়ে তারা বাংলোদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটআরসি) আবেদন করে। বিষয়টি এখন কমিশনের বিবেচনাধীন রয়েছে।
ব্যবসা একীভূত করার অনুমতি চেয়ে গত সেপ্টেম্বরে বিটিআরসিতে যে চিঠি দিয়েছিল রবি ও এয়ারটেল তাতে বলা হয়েছিল, একীভূত হওয়ার পর ৭৫ শতাংশ শেয়ার থাকবে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ ও এনটিটি ডকোমার কাছে। আর বাকি ২৫ শতাংশ শেয়ার থাকবে ভারতি এয়ারটেলের কাছে।