ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শোভাবর্ধনকারী গাছের গুরুত্ব

Link Copied!

রিপন কুমার সিকদার
যখন কেউ নিজস্ব রুমটিকে বিভিন্ন ধরনের গাছ দ্বারা সুসজ্জিত করে তখন শুধু শ্যামলিমাই তৈরি হয় না বরং তার শরীর, মন ও আত্মার সাথে এক সুনিবিড় সম্পর্ক তৈরি করে যা জীবনের গুণগত মানকে একটু হলেও উন্নত করে। এই আত্মিক সম্পর্কের পাশাপাশি পরিবেশটিও হয়ে ওঠে শান্তিপূর্ণ ও আরামদায়ক। ‘হাউজপ্লান্ট’-এর গুণগত বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আলোচনা।

কর্মক্ষেত্রে হাউজপ্লান্ট : কর্মক্ষেত্রে গাছ মনোরম ও আরামদায়ক পরিবেশ তৈরি করতে সহায়তা করে। সম্প্রতি ব্রিটিশ এক  গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে কাজ ও গাছের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক (Correlation) রয়েছে যা এমপ্লয়িদের কর্মউদ্দীপনা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার প্রবণতা কমাতে সহায়তা করে। ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে কাজ করে এমন ছাত্র-ছাত্রীদের উপর এক গবেষণায় দেখা গেছে, যে ল্যাবে বিভিন্ন গাছ আছে সেখানকার ছাত্রছাত্রীরা তুলনামূলক কম বানান ভুল করেছে।

Room-Gardening
বাতাস পরিস্কারক : আমরা জানি, গাছ কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। গাছ বাতাস থেকে প্রায় ৮৭ ভাগ উদ্বায়ী যৌগ দূর করতে সহায়তা করে। মজার বিষয় হল, হাউজপ্লান্ট ফরমালডিহাইড (ভিনাইল, সিগারেটের ধোয়া ও বাজারের ব্যাগে পাওয়া যায়), বেনজিন ও ট্রাইকোরোইথিলিন (মনুষ্য নির্মিত ফাইবার, কালি, রং, বিভিন্ন দ্রাবকে পাওয়া যায়)-এর মত দুষ্ট গ্যাসকেও শোষণ করতে সহায়তা করে যা নাসা’র এক গবেষণায় প্রমাণিত হয়েছে। নাসা এটাও সুপারিশ করেছে ৬-৮ ইঞ্চি সাইজের টবে লাগানো ১৫-১৮টি গাছ ১৮০০ বর্গফুট এলাকার বাতাস পরিস্কার করতে সক্ষম।

আর্দ্রতা বৃদ্ধি : সালোকসংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে গাছ আর্দ্রতা ত্যাগ করে যা গাছের চারপাশে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি করে এবং ডাস্টের পরিমাণ কমায়। সাধারণত গাছ যে পানি গ্রহণ করে তার ৯৭ ভাগই ত্যাগ করে। বেশ কিছু গাছ একসাথে রুমে রাখলে রুমের আর্দ্রতা বাড়ানো সম্ভব যা শুকনো ত্বক, ঠান্ডা, গলা ব্যাথা এবং শুকনো কাশির মত রোগ কমাতে সাহায্য করে।

স্বাস্থ্য ও মনের প্রফুল্লতায় গাছ : হাসপাতালের রুমে গাছ থাকলে সার্জারি রোগী দ্রুত সেরে উঠে, কানসাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রমাণিত হয়েছে। গাছ না থাকা রুম অপেক্ষা গাছ থাকা রুমের রোগীরা কম ব্যথা, কম রক্তচাপ, কম ক্লান্তি ও কম দুশ্চিন্তা অনুভব করে এবং তারা হাসপাতাল থেকে দ্রুত বাসায় যেতে পারে। অন্য এক গবেষণায় প্রমাণিত হয়েছে, যেসমস্ত অফিসে গাছ আছে সেখানে অসুস্থতার মাত্রা শতকরা ৬০ ভাগের বেশি কমে যায়। হর্টিকালচার থেরাপিস্টদের মতে, গাছ অ্যালঝেইমার রোগীদের স্মৃতিশক্তি বাড়াতে এবং হতাশা কমাতে সাহায্য করে।জার্নাল অব এনভায়রনমেন্টাল সাইকোলজির এক গবেষণায় দেখা গেছে, যাদের বাসায় গাছ আছে তারা তুলনামূলক ভাল মানসিকতা সম্পন্ন এবং কম ক্লান্তি অনুভব করেন।স্বাস্থ্যর উন্নতি এবং ক্লান্তি দূর করার জন্য ৮ ইঞ্চি ব্যাসের টবে একটি বড় শোভাবর্ধনকারী গাছ প্রত্যেক ১২৯ বর্গফুট দূরত্বে রাখুন।

স্মোকারদের উপকারিতায় : যদি আপনি স্মোকার হন তাহলে একটি থেকে দু’টি গাছ রাখুন বাড়িতে। কারণ এটি সিগারেটের বাতাসবাহিত রাসায়নিক পদার্থকে দূর করতে সহায়তা করে থাকে। এক্ষেত্রে পিস লিলি (Peace Lily) অন্যতম।

অন্যান্য উপকারিতায় গাছ :  কিছু প্লান্ট যেমন ঘৃতকুমারি (Aloevera) পুড়ে যাওয়ার যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। তবে, রাখুন না একটি গাছ আপনার ব্যালকনিতে।
টবের গাছ আপনার আইডিয়াকে সুন্দর ও নতুন আইডিয়া তৈরিতে সহায়তা করে।
ইউক্যালিপটাসকে যদিও পরিবেশবিদরা আমাদের দেশের জন্য ক্ষতিকর বলে অভিহিত করছেন তারপরও এটি কিন্তু আপনার কফ ও শ্লেষ্মা দূর করতে সহায়তা করে।
আপনি কি হিউমিডিফায়ার যন্ত্র কেনার কথা ভাবছেন? বাদ দিন, ৩-৪টি শোভাবর্ধনকারী গাছ কিনে বাড়িতে রাখুন দেখুন প্রাকৃতিক হিউমিডিফায়ারের কাজ করছে আপনার এই বন্ধুরা।

লেখক : সহকারী পরিচালক, উদ্যান উন্নয়ন বিভাগ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।