ঢাকাThursday , 28 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরমপন্থি সর্বহারার লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyপাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ি গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে পুলিশ আব্দুস ছামাদ (৪৫) এত চরমপন্থির মৃতদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুস ছামাদ ওই গ্রামের মৃত চতে প্রামানিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন চরমপন্থির সর্বহারা গ্রুপের সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) নুরুজ্জামান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে প্রতিপক্ষ গ্রুপের লোকরা তাকে মাথায় আঘাত করে হত্যার পর গতরাতের কোনো এক সময়ে ওই স্থানে লাশ ফেলে যেতে পারে। এ ঘটনায় চাটমোহর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা যায়।