মাদারীপুর প্রতিনিধি : সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বীরমঙ্গল গ্রামে আগুনে পুড়ে ইউসুফ আলী মাতুব্বর (৪৮) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ ওই গ্রামের আমিনউদ্দিন মাতুব্বরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী জানান, কয়েকদিন আগে বাঁশ, পাঠখড়ির বেড়া ও টিন দিয়ে ইউসুফ মাতুব্বরের ভাই দুদু মিয়া একটি ঘর তোলেন। গত রাতে ওই ঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ইউসুফ মারা যান। এ সময় ঘরে অন্য কেউ ছিল না।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘ইউসুফ মানসিক রোগি। তিনি সব সময় বিড়ি-সিগারেট ও ম্যাচ সঙ্গে রাখতেন। আমরা ধারণা করছি, ঘুমের ঘোরে ধুমপান করার সময় হয়তো এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

