চট্টগ্রাম প্রতিনিধি : রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীর খিল এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে একটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর মো. হুমায়ুন বলেন,‘বৈদ্যুতিক গোলযোগ থেকে ভোর সোয়া চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে একটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় তিন লাখ টাকা।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাউজান স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

