শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুর উপজেলার বারতোপা এলাকায় ট্রাকচাপায় সাব্বির হোসেন নিরব (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ফুলানীরসীট গ্রামের ফায়েজ উদ্দিনের ছেলে। সে বারতোপা আইডিয়াল স্কুলের ১ম শ্রেণির ছাত্র।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে স্কুলে যাবার পথে রাস্তা পারাপারের সময় মাটি ভর্তি একটি ট্রাক নিরবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

