ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

Link Copied!

Gazipurগাজীপুর প্রতিনিধি : জেলার কোনাবাড়িতে একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে অন্তত ১৩টি দোকান ও মালামাল।
মঙ্গলবার রাত ৪টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বিভাগ জানায়, রাত ৪টার দিকে কোনাবাড়ির মন্ত্রী মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানদারদের। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।