ঢাকাWednesday , 27 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম আলোর বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা

Link Copied!

Prothom aloচাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর আদালতে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়েছে। মঙ্গলবার মামলাটি দায়ের করেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন। চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশরুর সালেকীন মামলাটি আমলে নিয়ে  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
মামলার এজাহারে জানা যায়, গত ১৭ ও ১৮ আগস্ট প্রথম আলো পত্রিকার ৪র্থ পৃষ্ঠায় ৫, ৬ ও ৭ কলামে ‘চাঁদা না পেয়ে স্কুলে যুবলীগ কর্মীদের হামলা’ শিরোনামে সংবাদে অ্যাড. হেলাল উদ্দীন হামলাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেন বলে উল্লেখ করা হয়। এছাড়া হামলাকারীরা মো. হেলাল উদ্দীনের অনুসারী বলেও উল্লেখ করা হয়।
অথচ ওই ঘটনায় মামলা নং-০৫/১৫ কচুয়া থানার উপ-পরিদর্শক মো. নাছির উদ্দীন কর্তৃক তদন্তকৃত চার্জশিটে হেলাল উদ্দীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। পরে চাঁদপুর আদালতে মামলা করেন হেলাল উদ্দীন। এ ব্যাপারে অ্যাড. হেলাল উদ্দীন বলেন, ‘যেহেতু মামলার তদন্তে আমার সম্পৃক্ততা পাওয়া যায়নি। আর এতেই বোঝা যায় আমার নাম উল্লেখ করে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাই আমি মানহানির মামলা করেছি।’