নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। বিজয় সরণী-জাহাঙ্গীর গেইটের রাস্তায় বেলা ৩টার দিকে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার মাঝখানে হঠাৎ করে সাদা একটি প্রাইভেট কারে (ঢাকামেট্রো-১৫-২৭৫৪) দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। এসময় রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারিদের মাঝে। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তার দুপাশে অবস্থান নেয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে ঘিরে নিরাপত্তাবাহিনী তৎপর হয়ে উঠে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লাগে। পরে আগুন নিভিয়ে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়া হলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।

