ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় ঝুমুর (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমুর জগন্নাথপুর এলাকার জামিউলের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী আলাল জানান, ওই এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার বাই-সাইকেলকে সাইড দিতে গিয়ে ঝুমুরকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

