নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থানাধীন কৃষি মার্কেটের বিপরীত পাশে এক বিকাশকর্মীকে ডান পায়ে গুলি করে দেড়-দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিকাশকর্মী সোহাগ হোসেন অনিককে (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
অনিকের বন্ধু জহিরুল জানান, অনিক জিগাতলার একটি বিকাশ এজেন্টের দোকানে কাজ করে। বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে সে। কৃষি মার্কেটের বিপরীত পাশে তাকে গুলি করে ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।’ ওই ব্যাগে আনুমানিক দেড় থেকে দুই লাখ টাকা ছিল বলে জানান জহিরুল।
ঢামেকে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ অনিক জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে।’

