কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত, অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাফুজা আফরিন মনি, সাংবাদিক ওমর আলী মোল্লা, রফিক সরকার, বিল্লাল হোসেন, এসএম আক্তারুজ্জামান প্রমুখ।

