ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে বিএনপির ৭ নেতা-কর্মী কারাগারে

Link Copied!

Arestনোয়াখালী প্রতিনিধি : জেলার সেনবাগে ২০১৫ সালের ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের সময় নাশকতা ও ককটেল বিস্ফোরণের মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যা, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মজিবুর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, কাদিরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহারসহ বিএনপির সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুর ১টায় নোয়াখালীর সেনবাগ-চাটখিল ৪নং আমলি আদালতে (বিচারিক ম্যাজিস্ট্রেট) আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিন ইকবাল আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যা, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মজিবুর রহমান, পৌরসভার ৭নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, কাদিরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহারসহ বিএনপির সাত নেতাকর্মী সোমবার দুপুরে জামিন আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালত শুনানির পর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ নভেম্বর ২০ দলীয় জোটের সিপাহী বিপ্লবের সময় ককটেল ও নাশকতার দায়ে এই সাতজনের বিরুদ্ধে এসআই মধু সুধন বাদী হয়ে সেনবাগ থানায় মামলা করেন।