ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে যুবকের রক্তাক্ত মৃতদেহ

Link Copied!

natoreনাটোর প্রতিনিধি : নাটোরের বড়হরিশপুর বাইপাস এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের (২৬) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে মহাসড়কের বড়হরিশপুর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মহাসড়কে গাড়িতে চাঁদাবাজির সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে।
নাটোর সদর থানার উপপরিদর্শক প্রশান্ত কুমার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর-রাজশাহী মহাসড়কের বড়হরিশপুর এলাকায় রাস্তার ওপর এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানান এসআই।