ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিকনিকের বাস দুর্ঘটনায় আহত ২০

Link Copied!

Road-Accident-নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ গজারিয়ার ভবেরচর এলাকায় ওয়ালটনের পিকনিকের দুটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার ভোর ৬টায় ভবেরচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ালটনের প্লাজা সেলস ডেভেলপমেন্ট তিন দিনের পিকনিক শেষে কক্সবাজার থেকে রোববার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হয়। ভোরে পিকনিকের ইউনিক পরিবহনের দুটি বাস ভবেরচর সড়কে পৌঁছে। এ সময় ওই সড়কে একটি ট্রাক বিকল হয়ে পড়ে ছিল। প্রচণ্ড কুয়াশার কারণে পিকনিকের বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় দুই বাসের ৬৫ যাত্রীর মধ্যে অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর তিনজনকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে অজিৎ কুমার, এনামুল হক, ওবায়দুল মোর্শেদ, জিহাদ, সাবরিনা, শফিউল্লাহ লিটন, মাজহারুল রিপন রয়েছেন।
আহত ওয়ালটনের কর্মকর্তা শফিউল্লাহ লিটন জানিয়েছেন, ওয়ালটনের প্লাজা সেলস ডেভেলপমেন্টের উদ্যোগে এরিয়া ম্যানেজার, মনিটরিং বিভাগের প্রধানদের নিয়ে তিন দিনের পিকনিক সফরে কক্সবাজার গিয়েছিলেন। কক্সবাজার থেকে ঢাকা ফেরার সময় ভোরে প্রচণ্ড কুয়াশা ছিল। রাস্তায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে ছিল। সেটা চালক লক্ষ করতে পারেননি। পিকনিকের দুটি বাস সজোরে ওই থামানো ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিকল ট্রাকটি ও পিকনিকের ইউনিক পরিবহনের একটি বাস আটক করে নিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।