চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মহাবাকলিয়া থানার রাজাখালি এলাকায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোচালক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ শফিক (২৬)। এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন।
রোববার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে টেম্পোচালকের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাজাখালি এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত টেম্পোচালক শফিককে সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

