ঢাকাFriday , 22 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোচাপায় স্কুলছাত্র নিহত

Link Copied!

Accidentহবিগঞ্জ প্রতিনিধি : শহরে মাইক্রোবাস চাপায় শিপন মিয়া (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে শহরের খাজা গার্ডেন সিটির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিপন কামড়াপুর এলাকার জলিল মিয়ার ছেলে। সে স্থানীয় শিখন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তার ভাই আকাশকে সঙ্গে নিয়ে চৌধুরী বাজার থেকে অটোরিকশায় শায়েস্তানগর আসছিল। পথে তাদের বহনকৃত অটোরিকশাটি শহরের খাজা গার্ডেন সিটির সামনে আসলে চালক হার্ড ব্রেক করলে শিপন অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালের কর্তব্যরত চিকিৎক ডা. বলরাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।