ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলা শহরে মাদরাসা শিক্ষার্থীদের তাণ্ডবের ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন মিয়া (৩২), নুর সৈয়দ (৩২), লিটন মিয়া (৩০), জিয়াউল কবির (১৯) ও নয়ন সরকার (১৯)। তাদের বাড়ি জেলা শহরের বিভিন্ন এলাকায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মঈনুর রহমান জানান, জেলা শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডবের ঘটনায় সদর মডেল থানায় কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার জড়িত থাকার অভিযোগে এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে।

