ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিয়ের শিকার স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyবগুড়া প্রতিনিধি : বাল্যবিয়ের শিকার স্কুল ছাত্রী রুবিনা খাতুনের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার অভিযোগ যৌতুকের দাবিতে তার মেয়েকে স্বামী আবু তাহের গলাটিপে হত্যা করেছে। এ ঘটনার পর থেকে স্বামী আবু তাহের পলাতক রয়েছে।
বৃহস্পতিবার সকালে বগুড়া শহরতলীর নওদাপাড়া কলোনি এলাকায় রুবিনা খাতুনের নানা বুলু মুন্সির বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রুবিনা নওদাপাড়া কলোনি এলাকার রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্র জানায়, আড়াইমাস আগে রুবিনার সাথে গাবতলী উপজেলার মধ্যকাতুলী গ্রামের আবু তাহেরের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের টাকা নিয়ে আবু তাহের তাকে মারধর করতো। নওদাপাড়া এলাকায় ইসলামী জালাসা উপলক্ষে গত বৃহস্পতিবার রুবিনা বাবার বাড়ি বেড়াতে আসে। বুধবার আবু তাহের শ্বশুরবাড়িতে আসে। রাতে একই এলাকায় রুবিনার নানা  বুলু মুন্সীর বাড়িতে খাওয়া-দাওয়া শেষে ওই বাড়িতেই রাতযাপন করে তারা।
বৃহস্পতিবার সকালে ঘরে গলায় ওড়না পেচানো অবস্থায় রুবিনার লাশ ঝুলতে দেখে বাড়ির লোকজন। এ সময় জামাই আবু তাহেরকে খুজে না পেয়ে পরিবারের লোকজন ধারণা করছে রাতের কোনো এক সময় রুবিনাকে গলাটিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে স্বামী পালিয়ে গেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে রুবিনাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।