ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামেক ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ড

Link Copied!

fire-jরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজের ‘আয়েশা সিদ্দিকা’ ছাত্রী হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই হোস্টেলের ৩০৫ নম্বর রুমে এ ঘটনা ঘটে। এতে ওই রুমের ৫০ হাজার টাকার বইপত্র ও মালামাল পুড়ে গেছে।
আয়েশা সিদ্দিকা হলের শিক্ষার্থীরা ও দমকল বিভাগ জানায়, হোস্টেলের ওই রুমটি তালাবদ্ধ ছিল। ভেতরে বৈদ্যুতিক হিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রুমের ভেতর থেকে বাইরে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখলে পাশের রুমের শিক্ষার্থীরা দমকল বিভাগকে সংবাদ দেয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজশাহী দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সময় রুম তালাবদ্ধ ছিল। সে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ওই রুমের বইপত্র ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।