ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ার ব্যাংক ডাকাতি
৭ জেএমবি সদস্যসহ ১১ জনের বিচার শুরু

Link Copied!

bank-dakatiনিজস্ব প্রতিবেদক : ঢাকার অদূরে আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৭ সদস্যসহ ১১ জনের বিচার শুরু হয়েছে আদালতে।
বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করলে এ বিচার শুরু হয়। চার্জ গঠন শেষে বিচারক সাক্ষীর জন্য আগামি ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
এই মামলার চার্জশিটভূক্ত আসামিরা হলেন, বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আব্দুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদার ও পলাশ ওরফে সোহেল রানা। এদের মধ্যে পলাশ পলাতক।
গত ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ওই ১১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার এজাহারে জানা যায়, গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ডাকাতি সঙ্ঘটিত হয়। এসময় ডাকাতদের বাধা দিলে ওই ব্যাংকের কর্মচারীসহ ৮জনকে ছুরিকাঘাতে ও গুলি করে হত্যা করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ব্যাংকডাকাতি করে নেয়া ছয় লাখ সাত হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।