ঢাকাThursday , 21 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লুমিয়া সিরিজের শেষ ফোন

Link Copied!

lumiaতথ্যপ্রযুক্তি ডেস্ক : ১ ফেব্রুয়ারি বাজারে আসছে মাইক্রোসফটের লুমিয়া সিরিজের ফোন ৬৫০। এটিই লুমিয়া সিরিজের শেষ ফোন। মাইক্রোসফট জানিয়েছে প্রতিষ্ঠানটি আর লুমিয়া ফোন উৎপাদনে যাচ্ছে না। মাইক্রোসফট এখন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত সারফেস ফোন উৎপাদনে মনোযোগ দিচ্ছে। খবরের সত্যতা নিশ্চিত করেছে উইন্ডোজ সেন্ট্রাল।
মাইক্রোসফটের প্রধান বিপণন কর্মকর্তা ক্রিস ক্যাপোস্সেলা জানান, ২০১৬ সালের মাঝামাঝিতে নতুন সারফেস ব্র্যান্ডের ফোন নিয়ে প্রমোশন করা হবে। সারফেস ফোনে কোয়ালকমের চিপের পরিবর্তে ইন্টেলের চিপস থাকবে।
ফেব্রুয়ারিতে বাজারে আসা লুমিয়া ৬৫০ ফোনটিতে থাকছে ৫ ইঞ্চির ডিসপ্লে। এইচডি ডিসপ্লের এই ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১০ কিংবা ২১২ চিপসেট থাকছে। এতে ১ জিবি র‌্যাম, ৮ জিবি বিল্টইন মেমোরি থাকবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে। ফোনটির ব্যাটারি হবে ২০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। কালো এবং সাদা এই দুইটি রঙে ফোনটি পাওয়া যাবে।
লুমিয়া সিরিজের শেষ ফোনটিতে কোয়ালকমের কুইজ চার্জিং টেকনোলজি আছে। ব্লুটুথ, এনএফসি, এইচডি ভয়েস, এবং ওয়াইফাই কলিং ফিচার রয়েছে ফোনটিতে। এটির দরদাম হবে পার  ১৭ হাজার টাকার কিছু বেশি।