চট্টগ্রাম প্রতিনিধি : সোমবার হাটহাজারী উপজেলা পরিষদে টেন্ডার দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের জের ধরে বুধবার দুপুরে আবারো সংঘর্ষে জড়িয়েছে পক্ষ দুটি।
দুপুর ২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উপজেলা পরিষদের সামনের রাস্তা ও বাস স্ট্যান্ড এলাকায় দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার উপজেলা পরিষদে ৩ কোটি ২০ লক্ষ টাকার একটি টেন্ডার দখলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নোমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই দিনের ঘটনার জের ধরে আজ আবারো মিছিল সমাবেশ করছিলো দুই পক্ষ। এসময় দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ বেঁধে যায়।
ঘটনাস্থলে থাকা হাটহাজারী সার্কেলের এএসপি মশিউদ্দৌলা রেজা বলেন, দু’পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

