ঢাকাWednesday , 20 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর শরীরে আগুন দিলেন স্বামী

Link Copied!

FIREচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় এক স্বামী তাঁর স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এতে লাইলি বেগম (২৪) নামের ওই গৃহবধূর শরীর ঝলসে গেছে।
বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ।
তিনি বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে লাইলি বেগমকে বাড়ির পেছনের পাহাড়ে ডেকে নিয়ে তাঁর স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় স্বামী মো. ইউসুফ। আহত লাইলি বেগম এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের  ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। আগুনে গৃহবধূর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।’