তথ্যপ্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল সম্প্রতি দেশটির বাজারে একটি নতুন ল্যাপটপ অবমুক্ত করেছে। এটির মডেল ডেল ভেন্যু ৮ প্রো। ল্যাপটপটি ডেলের ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে।
ডেলের নতুন এই স্লেট কম্পিউটারটি অভূতপূর্ব। এটি আগের ভার্সন ভেন্যু ৮ প্রো এর চেয়ে অধিক শক্তিশালী। এটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। ডেলের ট্যাবলেটের আগের ভার্সনটি উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ছিল।
নতুন এই ট্যাবলেটটি ৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১২০০x১৯২০ পিক্সেল। এতে ইন্টেলের অ্যাটম জেড৮৫০০ কেয়াড প্রসেসর রয়েছে। প্রসেসরের ক্লক স্পিড ২.২৪ গিগাহার্টজ। র্যাম ৪ জিবি। বিল্টইন মেমোরি ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।
ল্যাপটপটি ফোরজি এলটিই, এনএফসি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।
এটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। এটির সঙ্গে স্টাইলিশ পেন ব্যবহার করা যাবে।
যুক্তরাষ্ট্রের বাজারে ল্যাপটপটি বিক্রি হচ্ছে ৩৯৯ ডলারে। ভ্যাট ও ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় ৩১ হাজার ৩৩৭ টাকা।

