ঢাকাTuesday , 19 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ অফিসে আগুন, ককটেল উদ্ধার

Link Copied!

fire-jবগুড়া প্রতিনিধি : সদর উপজেলার গোকুল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ সব আসবাবপত্র পুড়ে গেছে।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার চাঁদমুহা বাজারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে।
গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী রেজা তোতন জানান, রাতে একদল দুর্বৃত্ত গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের দরজা ভেঙে ভিতরে ঢুকে। এ সময় তারা অফিসের নৈশ প্রহরী ধলু মিয়ার হাত-পা বেঁধে অফিসের বাইরে ফেলে রাখে। এরপর তারা অফিসের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। এছাড়া তারা চলে যাওয়ার সময় অফিসে রাখা একটি রঙিন টেলিভিশন নিয়ে যায়।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছাড়াও আসবাবপত্র পুড়ে গেছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।