ঢাকাMonday , 18 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

Link Copied!

Burn-Unitনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় ডায়িং সেকশনের বয়লার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।
গতরাত ৩টার দিকে ‘একটিভ গার্মেন্ট’ নামে একটি পোশাক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ দুজন হলেন আরিফ (১৭) ও স্বপন (২২)। তারা ওই কারখানার শ্রমিক।
তাদের সহকর্মী জুয়েল জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হলে তারা অগ্নিদগ্ধ হন। দ্রুতই তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বিস্ফোরণে তাদের শরীরের ৯০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।