ঢাকাMonday , 18 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

Link Copied!

BSFকুড়িগ্রাম প্রতিনিধি : জেলার ভুরুঙ্গামারীর শালঝোড় সীমান্তে বিএসএফের নির্যাতনে আব্দুল গনির (৩৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলাউদ্দিন নামে একজন আহত হয়েছেন।
রোববার রাতে এ ঘটনা ঘটনা ঘটে। নিহত আব্দুল গনি ও আহত আলাউদ্দিনের বাড়ি ভুরুঙ্গামারীর উপজেলার ধলডাঙ্গা গ্রামে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন জানান, দুজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের আটক করে পিটুনি দেয়। এ সময় আব্দুল গনি (৫০) মারা গেলে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে ফেলে রাখে বিএসএফ। অপর গরু ব্যবসায়ী আলাউদ্দিন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। বিএসএফের পিটুনিতে নিহত আব্দুল গনির লাশ ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।