ঢাকাMonday , 18 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোস্টগার্ড-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

Link Copied!

coast-guardচট্টগ্রাম প্রতিনিধি : বঙ্গোপসাগরের মাতারবাড়িতে উপকূল রক্ষী বাহিনী-কোস্টগার্ডের সাথে জল ডাকাতের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। তবে এসময় কোনো ডাকাতকে আটক করতে সক্ষম না হলেও একটি ট্রলারসহ গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার গভীর রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।
তিনি বলেন, ‘গভীররাতে কোস্টগার্ডের নিয়মিত টহলের সন্দেহজনকভাবে একটি কাঠের ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা ওই টহল দলের ওপর গুলি বর্ষণ করে। এসময় কোস্টগার্ডও পাল্টা গুলি ছোঁড়লে তারা ট্রলার থেকে লাপিয়ে সাগরে ঝাপ দিয়ে কোনো রকমে পালিয়ে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া ট্রলারটিতে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ৫টি রকেট ফ্লাইয়ার জব্দ করা হয়েছে।’
গভীররাত হওয়ায় ট্রলারে ক’জন ছিল এবং তারা কীভাবে পালিয়ে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ক্যাপ্টেন শহীদুল ইসলাম।