ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাইমুড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

Link Copied!

robberyনোয়াখালী প্রতিনিধি : সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণ ও মোবাইলসহ অন্তত ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরে স্থানীয়রা ডাকাত সন্দেহে স্বপন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকাল ১১টার দিকে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মো. স্বপন (১৯) ওই গ্রামের ছেলামত উল্ল্যা বাড়ির হুক্কা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১০/১৫ জনের একদল ডাকাত আনন্দপুর গ্রামের আমিন উল্ল্যা মাস্টার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা প্রবাসী হারুনের ঘরের গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ, ৪টি মোবাইল ও মূল্যবান জিনিসসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় মসজিদে ডাকাত আসার বিষয়টি ঘোষণা করা হলে স্থানীয়রা এসে ডাকাতদের ধাওয়া করে। পরে পার্শ্ববর্তী বাড়ির স্বপনকে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত স্বপনকে জিজ্ঞাসাবাদ চলছে।