ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ৫ টাইম বোমা উদ্ধার

Link Copied!

bomগাজীপুর প্রতিনিধি : জেলার কুনিয়া তারগাছ এলাকার বালুর মাঠ থেকে একটি রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোর ৫টার দিকে এগুলো উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বালুরমাঠ থেকে একটি রিমোট কন্টোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করে। পরে বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা এগুলো ধ্বংস করে।
তিনি আরো জানান, বিশ্ব ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য একটি গোষ্ঠী এ ধরণের কাজ করতে পারে। এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রাখা হবে।