মৌলভীবাজার প্রতিনিধি : জেলায় বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন নাদিম আহমদ নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্র।
শনিবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে স্থানীয় শাহ মোস্তফা সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত নাদিম শহরের বেরিরচড় এলাকার বাসিন্দা।
রাতে শাহ মোস্তফা সড়কে নাদিম ও ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমন ছুরি দিয়ে তাকে বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় নাদিম। তাকে আহত অবস্থায় স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় কাউকে আটক করা যায়নি।

