ঢাকাSunday , 17 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর স্ত্রীকে চিঠি দিয়ে চাঁদা দাবি

Link Copied!

chandpurচাঁদপুর প্রতিনিধি : জেলার ফরিদগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে চিঠি দিয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। দাবিকৃত টাকা না দিলে প্রবাসীর স্ত্রী-সন্তানকে খুন করে লাশ গুম করার হুমকিও দিয়েছে তারা।
উপজেলার আলোনিয়া গ্রামের কুয়েত প্রবাসী তাজুল ইসলাম খন্দকারের স্ত্রী পারভীন বেগম এ পর্যন্ত ৩টি চিঠি পেয়েছেন। বিষয়টি নিয়ে পারভীন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে শনিবার (১৬ জানুয়ারি) ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পারভীন বেগম।
পারভীন জানান, তার স্বামীর নামে গত ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে পর পর হাতে লেখা তিনটি চিঠি আসে। চিঠিতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এছাড়াও চিঠিতে তারা উল্লেখ করে, ওই টাকা ঘরে এনে রাখলে তারা এসে তা নিয়ে যাবে।
চাঁদা চেয়ে প্রথম চিঠিটি আসে ২১ ডিসেম্বর। দ্বিতীয় চিঠি আসে ১ জানুয়ারি এবং সর্বশেষ চিঠিতে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে দাবিকৃত টাকা দেয়ার নির্দেশ দেয়া আছে। অপরদিকে প্রশাসনকে বিষয়টি না জানানোর জন্যও চিঠিতে নির্দেশ দেয়া হয়েছে।
দাবিকৃত টাকা না দিলে তাকেসহ ছেলে শাকিল ও পরিবারের সবাইকে গুম ও খুন করার হুমকি দেয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু নাছের জানান, এ ঘটনা তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।