ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুপার্কে এসে লাশ হলো শিশু খাদিজা

Link Copied!

Sisu-Parkনিজস্ব প্রতিবেদক : রাজধানীর শিশুপার্কে বোনের সঙ্গে ঘুরতে এসে বাসের নিচে চাপা পড়ে মারা গেল পঞ্চম শ্রেণির এক শিশু। তার নাম খাদিজা আক্তার (১২)।
শনিবার বিকেল ৩টার দিকে বাসের নিচে চাপা পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৪টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করে। শিশুটির বাবার নাম বাচ্চু মিয়া। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মানুদোয়ারায়। সে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ১০/১২ দিন আগে রাজধানীর শ্যামপুরের বালুরমাঠ এলাকায় তার বড় বোন আয়শা আক্তারের বাসায় বেড়াতে এসেছিল।
বোন আশায় আক্তার জানান, শনিবার সকালে তারা শিশুপার্ক থেকে বের হয়ে রাস্তার পার হতে গেলে একটি যাত্রীবাহি বাস খাদিজাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এর আগে সকাল পৌনে ৮টার দিকে হাইকোর্ট এলাকায় বাসচাপায় মারা যায় সাবিহা আক্তার সোনালী (১৪) নামে আরেক স্কুলছাত্রী। সোনালী সেগুনবাগিচা বেগম রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে রাস্তা পারপারের সময় বার কাউন্সিলের সামনে গাবতলীগামী ৮ নম্বর বাস (ঢাকা মেট্রো: জ ১১-১৩২৮) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর তার সহপাঠি ও বিক্ষুব্ধ জনতা বাস ও বাসের ড্রাইভারকে পাকড়াও করে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ বাসটি ও ড্রাইভারকে থানায় নিয়ে যায় এবং সোনালীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, সোনীলর বাবার নাম জাকির হোসেন। তাদের দেশের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার ঝনঝনিয়া গ্রামে। ১৬২ সেগুনবাগিচায় তারা থাকেন।