ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী শিশুদের পাশে রবি

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : শারিরীক চ্যালেঞ্জের মুখোমুখি শিশুদের জীবন সহজ করতে বিশেষ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে মোবাইলফোন অপারেটর রবি। কর্পোরেট দায়বদ্ধতার আওতায় স্বাস্থ্য সহায়তা উপকরণ ও ফিজিও থেরাপির জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে অপারেটরটি।
শারিরীক প্রতিবন্ধকতার কারণে বিশেষ যত্নের প্রয়োজন থাকা শিশুদের সহায়তাকারী সংগঠন এসইআইডি’কে (সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অব দ্যা ডিজঅ্যাবলড) এসব স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
রাজধানীতে আজ এসইআইডি অফিসে শিশুদের অভিভাবকের উপস্থিতিতে তাদের মাঝে কানে শোনার যন্ত্র, দাঁড়ানোর জন্য ফ্রেম, কক-আপ স্পিন্টস ও ট্রেডমিলসহ ফিজিও থেরাপির বিভিন্ন উপকরণ বিতরণ করেন রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।
এসইআইডি’র এক্সিকিউটিভ ডিরেক্টর দিলারা সাত্তার মিতু, রবি’র পার্টনার অর্গানাইজেশন জেনেক্স ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর আদনান ইমাম এবং রবি ও এসইআইডি’র অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।