ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টওয়াচে আভিজাত্য

Link Copied!

watchতথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন ছোট হতে হতে হাতের কব্জিতে চলে এসেছে। হাতের কব্জিতেই মোবাইল ফোনের সবকাজ করা স্মার্ট ডিভাইসটির নাম স্মার্টওয়াচ। ঘড়ি সদৃশ এই ডিভাইসটিতে ঘড়ি দেখার পাশাপাশি দেখা যায় সিনেমা পর্যন্ত, শোনা যায় গানও। কথা বলা যায় ফোনের বিকল্প হিসেবে। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুস বাজারে নিয়ে আসলো স্মার্টওয়াচের দ্বিতীয় ভার্সন জেনওয়াচ দুই। দুটি মডেলে পাওয়া যাচ্ছে এই স্মার্ট ওয়াচটি।
১.৬৩ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লের মডেলটির নাম ডব্লিউ ১৫০১কিউ। এর ডিসপ্লে রেজুলেশন ৩২০x৩২০ পিক্সেলের। এর পিক্সেল পার ডেনসিটি ২৭৮পিপিআিই। ১.৪৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লের অন্য মডেলের ফোনটির নাম ডব্লিউ১৫০২কিউ। এর ডিসপ্লে রেজুলেশন ২৮০x২৮০ পিক্সেলের। এই স্মার্টওয়াচটির পিক্সেল পার ডেনসিটি ২৭৩ পিপিআই। কব্জি ফোনগুলোতে গ্লাস প্রটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্ণিং গরিলা গ্লাস ৩।  দুটি মডেলই পানি নিরোধক। দুটি স্মার্টওয়াচেই সহজে বেল্ট পরিবর্তন করা যায়। নারী-পুরুষ উভয়ে যেন ব্যবহার করতে পারে সে কথা মাথায় রেখেই মডেলগুলো তৈরি করা হয়েছে। স্মার্টওয়াচগুলোতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনগুলোতে রয়েছে ৫১২ এমবি র‌্যাম। উভয় ফোনেই ৪ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে। ফোনগুলো অ্যানড্রয়েড ললিপপ ভার্সনে চলবে।
স্মার্টওয়াচের ডব্লিউ১৫০১কিউ মডেলে রয়েছে ৪০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ডব্লিউ১৫০২কিউতে রয়েছে ৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। দুটি মডেলেই রয়েছে ম্যাগনেটিক চার্জিং পয়েন্ট।
আসুসের জেনওয়াচ স্মার্টফোনের মূল্যও রয়েছে হাতের নাগালেই। জেনওয়াচ ডব্লিউ১৫০১কিউ এর মূল্য ১৪ হাজার ৯৯৯ রুপি এবং ডব্লিউ১৫০২কিউ এর মূল্য ১১ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১৮ হাজার টাকা ও ১৪ হাজার টাকা।