ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খড়ের গাদায় ৫ ঘণ্টা বেঁধে রাখা হলো ৩ শিশুকে

Link Copied!

sesuচাঁদপুর প্রতিনিধি : হাজীগঞ্জে মাত্র দুটি আলু চুরির অপবাদ দিয়ে খড়ের গাদার সঙ্গে গরু বাঁধার দড়ি দিয়ে পাঁচ ঘণ্টা তিন শিশুকে বেঁধে রাখেন মিজানুর রহমান নামে এক সবজি ব্যবসায়ী। খবর পেয়ে ওই শিশুদের অভিভাবকরা আসলে তাদের ছেড়ে দেয়া হয়।
হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের পাল পুকুরিয়া বাড়িতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিশুরা  হলো- এনায়েতপুর গ্রামের মাঈনুদ্দিনের ছেলে জিদান (১২), একই গ্রামের আখন বাড়ির বিল্লাল হোসেনের ছেলে সিয়াম (১১) ও সিয়ামের খালাতো বোন সদর ইউনিয়নের মাতৈন গ্রামের সূবর্ণা (১১)।
শিশু জিদান বলে, ‘বৃহস্পতিবার বিকেলে আমরা ব্রিক ফিল্ডের কাছে গিয়ে শামুক খুঁজছিলাম। সেখান থেকে মিজান মিয়া আমাদের ধরে বাড়ি নিয়ে আসেন। সেখানে এনে আমাদের মারধরের হুমকি দেন। এক পর্যায়ে আমাদের গরুর দড়ি দিয়ে খড়ের গাদার সাথে বেঁধে রাখেন।’
শিশু সিয়াম বলেন, ‘আমরা চুরি করিনি। তবুও আমাদের বেঁধে রেখেছে। আমাদের খুব শীত লাগছে।’
এদিকে, খবর পেয়ে ওই বাড়ি ও এলাকার লোকজন বেঁধে রাখা তিন শিশুকে দেখতে ভীড় জমায়। পরে শিশুদের অভিভাবকরা আসলে তাদের ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে সবজি ব্যবসায়ী মিজানুর রহমান জানান, তাদের কাছে দুটি বড় বড় আলু পাওয়া গেছে। ওরা তার জমির অনেক আলু নষ্ট করেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, তিন শিশুকে বেঁধে রাখার খবর শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।