নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ১ হাজার ৭শ ২টি মোবাইল ফোনের একটি চালান জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে চালানটি জব্দগ করা হয়। গত ৮ নভেম্বর হংকং থেকে এইচএক্স ৯০৬১ বিমানযোগে মিথ্যা ঘোষণায় মোবাইল ফোনগুলো বাংলাদেশে নিয়ে আসে এএফ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম ১৬টি মাস্টার কার্টন থেকে এসব মোবাইল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে আই ফোন, স্যামসাং, সনিসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন।

