কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির লেদা বিওপির সদস্যরা কক্সবাজার-টেকনাফ সড়কের মুচনী থেকে লেদা অভিমুখী টমটম (ইজি বাইক) গাড়িতে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পুটলাটি রেখে পাচারকারী যুবক দৌঁড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

